Home প্রধান খবর এমপি হারুনের পদত্যাগপত্র গ্রহণ হয়নি

এমপি হারুনের পদত্যাগপত্র গ্রহণ হয়নি

0
246

আনুষ্ঠানিকভাবে বিএনপির সাতজন সংসদ সদস্য (এমপি) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদেরমধ্যে বিদেশে থাকা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না। তাকে আবার পদত্যাগপত্র পাঠাতে হবে।

এর আগে রোববার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংসদ সদস্যরা। সশরীরে পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না। তবে তাদের পক্ষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা আসে শনিবার ঢাকার সমাবেশ থেকে।

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজ এবং রুমিন ফারহানা এই ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here