Home ফিচার থমথমে নয়াপল্টন এলাকা, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ

থমথমে নয়াপল্টন এলাকা, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ

0
207

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বুধবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ হয়ে ওঠে রণক্ষেত্র। সংঘর্ষে মকবুল হোসেন (৪৫) নামে একজন নিহত হন। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালেও নয়াপল্টনে বিরাজ করছে থমথমে অবস্থা।

এ প্রতিবেদন লেখার সময় (সকাল সাড়ে ৯টা) বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থায় রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমের গাড়িগুলোকেও সেই রাস্তায় প্রবেশে বাধা দিতে দেখা গেছে।

নয়াপল্টনের আশপাশের গলির মুখেও পুলিশ অবস্থান নিয়েছে। অনেক জিজ্ঞাসাবাদের পর বিশেষ প্রয়োজন ছাড়া পুলিশ এই সড়কে কাউকে ঢুকতে দেয়নি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ২ পাশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here