Home জাতীয় দুই মামলায় হাজিরা দিলেন মির্জা ফখরুল-আব্বাস

দুই মামলায় হাজিরা দিলেন মির্জা ফখরুল-আব্বাস

0
121

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ পাঁচ নেতা।

অন্য আসামিরা হলেন- স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তারা।

এদিন সকাল ৮টার দিকে আদালতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। আদালতের সময় সকাল সাড়ে ৯টায় হওয়ায় তারা আইনজীবীর চেম্বারে অবস্থান নেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here