Home আলোচিত এবার জোভানের সঙ্গে নতুন মিশনে পড়শী

এবার জোভানের সঙ্গে নতুন মিশনে পড়শী

0
117

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গানের বাইরেও বিশেষ নাটকে অভিনয়েও দেখা মিলছে তার। এর আগে ‘মারিয়া ওয়ান পিস’ ও ‘শাদি মোবারক’ নাটকে অভিনয় করে নজর কেড়েছিলেন পড়শী।

দুটি নাটকে তিনি যথাক্রমে অভিনয় করেন ভারতের ঋশি কৌশিক ও মুশফিক ফারহানের বিপরীতে। পড়শী ভক্তদের জন্য নতুন খবর হলো এবার নতুন আরও একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন এ তারকা। নাটকের নাম ‘লাভ স্টেশন’।

পরিচালনা করেছেন মহিদুল মহিম। আর এ নাটকে প্রথমবারের মতো পড়শী অভিনয় করছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় নায়ক ফারহান আহমেদ জোভানের বিপরীতে। এরই মধ্যে নাটকের কাজ শেষ হয়েছে। প্রকাশ করা হয়েছে নাটকের ফার্স্টলুকও। সবমিলিয়ে এ নাটকটি নিয়েও দারুণ আশাবাদী পড়শী।

এ তারকা বলেন, ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে আমি ডানপিটে স্বভাবের মেয়ের চরিত্রে কাজ করেছি। অন্যদিকে ‘শাদি মোবারক’ নাটকে রোমান্টিক-সেড গল্পে কাজ করেছি। এবারের নাটকটি একেবারেই আলাদা। খুব রোমান্টিক। তবে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এ কারণেই কাজটি করা।

তাছাড়া জোভান ভাইয়ার সঙ্গে প্রথমবারের মতো কাজ করেও ভালো লেগেছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

এদিকে জোভান বলেন, খুব সুন্দর গল্পের নাটক। পড়শীর সঙ্গে প্রথম কাজ করা হলো। গায়িকা হলেও সে অভিনয়টাও ভালো জানে। আমার বিশ্বাস নাটকটি সবার পছন্দ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here