Home আলোচিত মক্কায় ওমরাহ পালন করলেন শাহরুখ খান

মক্কায় ওমরাহ পালন করলেন শাহরুখ খান

0
409

সৌদি আরবে ‘ডাঙ্কি’-র শ্যুট শেষ করে মক্কায় গেলেন শাহরুখ খান। তাঁর উমরাহ করার একাধিক ফটো আর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর এখান থেকে তাঁর জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা রয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে রিদা আর ইজার পরে আছেন শাহরুখ। মুখ ঢেকে রেখেছেন মাস্কে। তাঁকে সঙ্গ দিয়েছেন যারা সম্ভবত রয়েছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে।

এই ছবি-ভিডিওর কমেন্ট সেকশনে একজন মন্তব্য করেছেন, ‘আমিই এটা দেখে ইমোশনাল হয়ে পড়ছি। আল্লাহ ওকে আর ওর পরিবারকে সবসময় রক্ষা করুক।’

অন্যজন লিখলেন, ‘এই পূন্যস্থানে যাওয়ার যে ইচ্ছে ওঁর ছিল তা পূরণ হয়েছে দেখে আমরাও খুব খুশি।’ তৃতীয়জন লিখেছেন, ‘আল্লাহর দোয়া যেন শাহরুখের উপরে এভাবেই থাকে শেষ দিন পর্যন্ত, আমরা সবাই তাই চাই’।

আমির খান থেকে দিলীপ কুমার– এর আগে একাধিক বলিউড তারকাকে হজ আর উমরাহ করতে দেখা গিয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে কিং খান নিজেও জানিয়েছিলেন, ‘হজ আমার লক্ষ্যে আছে অবশ্যই। আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে ওখানে যাওয়ার ইচ্ছে আছে।’ যদিও শাহরুখের সঙ্গে এদিন আরিয়ান বা সুহানা ছিলেন কি না তা স্পষ্ট নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here