Home আলোচিত শাকিবের ‘প্রেমিক’ সিনেমা নিয়ে যা বললেন রায়হান রাফি

শাকিবের ‘প্রেমিক’ সিনেমা নিয়ে যা বললেন রায়হান রাফি

0
491

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। জীবনের একটা বড় অংশ তিনি পার করেছেন এবং করছেন প্রেমিক হয়েই। গত কয়েক বছর সন্তানের বাবাও হয়েছেন তিনি, তবে প্রেম জীবন তার যেন শেষ হচ্ছে না।

অভিনেত্রী অপু বিশ্বািসের জীবনে ঢুকেছিলেন প্রেমিক হয়ে, পরে হয়েছিলেন স্বামী আর এখন প্রাক্তন। এরপর প্রেমিক হয়েছেন অভিনেত্রী বুবলীর জীবনে। এখন তারা স্বামী-স্ত্রী। আবার সম্প্রতি গুঞ্জন উঠে আরেক অভিনেত্রীর জীবনেও তিনি ঢুকেছেন প্রেমিক হয়ে। যদিও তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বপরি বলা যায়, জীবনে নানা দায়িত্ব পেলেও তার প্রেমিক সত্তা স্তিমিত হয়নি কখনও। প্রেমিক বিষয়ে এত কথা বলার কারণ, এবার প্রেমিক নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

গত ৪ অক্টোবর ঢালিউড সুপারস্টার শাকিব খান অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানান, ‘আসছে নতুন সিনেমা। পরিচালক রায়হান রাফি।’ পরে সূত্রের বরাত জানা যায় রাফীর নতুন সিনেমাটির নাম ‘প্রেমিক’।

সম্প্রতি রাফী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন। নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমায় কাজ করবেন তিনি। এতে নিশোর সঙ্গে নায়িকা হতে পারেন তমা মির্জা।

নিশোকে নিয়ে রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমা ঘোষণা দেয়ার পরে সিনেমাপ্রেমী অনেক দর্শকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ সিনেমা হচ্ছে না! আবার কারো প্রশ্ন, প্রেমিক ছবির কাজ কতদূর এগোলো। এই সব প্রশ্নের জবাব অবশ্য নির্মাতা রাফি নিজেই জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘প্রেমিক ছবির আপডেট আসবে খুব তাড়াতাড়ি।’ এরসঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমারও আপডেট জানান। লেখেন—২০২৩ এর দুই ঈদে প্রেমিক ও সুড়ঙ্গ আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here