অবশেষে ভক্তদের চাওয়া পূরণ করছেন আরিফিন শুভ

দীর্ঘদিন ধরেই রোমান্টিক সিনেমায় তাকে দেখতে চান তার ভক্তরা। কিন্তু সবার সেই চাওয়া পূরণ করতে পারেননি তিনি। এবার ভক্তদের প্রত্যাশা পূরণ করতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার মুক্তির দীর্ঘদিন পর আবারও রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আর শুভর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আফসানা আরা বিন্দু। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে চরকির জন্য নির্মিত হচ্ছে আরিফিন শুভর এ সিনেমাটি।

সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা।

দ্রুতই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *