বীর আমাদের ঘরের নেতা: বুবলী

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন নায়িকা। বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

গত শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেছেন বুবলী। পাঞ্জাবী-কটিতে সেজে নেতার মতো হাত উঁচু করে রেখেছে ছোট্ট রাজপুত্র।

ছেলের সেই ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লিডার বাবাই। সে আমাদের ঘরের নেতা। সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

এর আগে, গত ১৫ নভেম্বর বুবলী তার পেজে বীরের তিনটি ছবি পোস্ট করেন। সেখানে দোলনায় শুয়ে থাকতে দেখা যায় বীরকে। তার সেই ছবিগুলোও সামনে আসতেই লুফে নেয় শাকিব ভক্তরা। বিভিন্ন গ্রুপে ভেসে বেড়াতে থাকে সেগুলো।

এ ছাড়াও গত ১৩ নভেম্বর বিকেলে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো সেখানেও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি- যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

সেই পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছেন, আবার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। প্রায় আড়াই বছর পর গত ৩০ সেপ্টেম্বর ছেলেকে প্রকাশ্যে আনেন তারা। শোনা যাচ্ছে, ইতোমধ্যে এই দম্পতির বিচ্ছেদও হয়ে গেছে। তবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি তারা।

তবে সম্প্রতি হীরের নাকফুল ইস্যুতে শাকিব যা জানালেন, তাতে বুবলীর সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জনই পোক্ত হয়েছে। একটি গণমাধ্যমকে শাকিব বলেছেন, বুবলীর সঙ্গে তার কোনও যোগাযোগ নেই!

তিনি বলেন, সত্যি কথা বলতে, তাঁর সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *