Home বিনোদন ধর্ম-কর্মে মন দিচ্ছেন নায়িকা পূর্ণিমা

ধর্ম-কর্মে মন দিচ্ছেন নায়িকা পূর্ণিমা

0
132

এবার ধর্ম-কর্মে মন দিচ্ছেন নায়িকা পূর্ণিমা। এ যেন তাঁর নতুন যাত্রা। এ বছরের ২৭ মে পূর্ণিমা তার পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন একটি বিপণি সংস্থার কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে। কাটাচ্ছেন অনেক ভালো সময়।

এবার স্বামী-সন্তানসহ পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালন করতে গেছেন এ অভিনেত্রী। ২৪ নভেম্বর সপরিবারে সৌদি আরবে যান তাঁরা। সেখানে হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার কথা রয়েছে তাঁদের।

সৌদি আরবে গিয়ে সেখানকার কয়েকটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবিন। ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁরা নিরাপদেই মদিনায় পৌঁছেছেন। এ ছাড়া নায়িকা পূর্ণিমাও মদিনার কিছু ছবি ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন। হজ থেকে ফিরে পূর্ণিমা তাঁর হাতে থাকা সিনেমার কাজগুলো শুরু করবেন। এ ছাড়া এই অভিনেত্রীর কিছু সিনেমাও মুক্তির প্রতীক্ষায় আছে।

এদিকে ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমায় পূর্ণিমার সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here