Home বিনোদন আজ থেকে আমরা সবাই এক হলাম: মৌসুমী

আজ থেকে আমরা সবাই এক হলাম: মৌসুমী

0
728

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের ২৮ জানুয়ারি। এই নির্বাচন নিয়ে গত ৯ মাস ধরেই চলছিল বিতর্ক। সাধারণ সম্পাদক পদের দাবিদার জায়েদ খান ও নিপুণের মধ্যে চলছিল মামলা। সম্প্রতি আদালতের রায়ে সেই বিতর্কের অবসান ঘটে। সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকেন চিত্রনায়িকা নিপুণ।

এদিকে এই নির্বাচনের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলেও এতদিন শপথ নেননি চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা আলীরাজ। আজ রোববার সমিতির নিয়মিত মিটিংয়ে এসে শপথ গ্রহণ করেন তারা। তাদের শপথ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ বিষয়ে মৌসুমী বলেন, ‘এতদিন আমাদের মাঝে নানা ধরনের বাগবিতণ্ডা ছিল। সেসব মিটে গেছে। আজ থেকে আমরা সবাই এক হলাম।’

তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গিয়েছিল, আমরা এর ফলের অপেক্ষা করছিলাম। আদালতের কিছু বিষয় আমরা জানতে পেরেছি। তাই এখন আমি ব্যক্তিগতভাবে মনে করেছি কমিটিতে সক্রিয় হওয়া প্রয়োজন। এখানে যারা আছেন, সবার সঙ্গে কাজ করতে চাই। সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অবশেষে সব বিভেদ ভুলে আমরা এক হয়েছি৷ আজ পারিবারিক সম্প্রীতি নিয়ে আমরা মিটিং করেছি। সবাই মিলে আড্ডা দিয়েছি৷ সমিতির ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনাও হয়েছে। আমরা এভাবে সবাই মিলেমিশে এগুতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here