আর্জেন্টিনা হারলেও দল বদল করবো না: শাহনাজ খুশি

হারলেও দল বদলে ফেলার পক্ষে নন অভিনেত্রী শাহনাজ খুশি। এক ফেসবুক পোস্টে এমনটাই জানালেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী।

কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই বড় অঘটন ঘটিয়ে দিয়েছে সৌদি আরব। শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিয়েছে ২-১ ব্যবধানে।

যদিও ম্যাচের শুরুতে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সৌদি। তাদের আক্রমণের সামনে খেই হারিয়ে আর্জেন্টিনা বরণ করল পরাজয়। এর ফলে তাদের টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও থেমে গেল।

আর্জেন্টিনার এই পরাজয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আর্জেন্টাইন সমর্থকরা কোনোভাবেই এই পরাজয় মানতে পারছেন না। প্রতিপক্ষের সমর্থকরা টিপ্পনী কাটতে দেরি করছেন না।

এর পরও দল বদল করতে নারাজ অভিনেত্রী জানালেন নিজের প্রতিক্রিয়া। তিনি ফেসবুকে লেখেন, “খেলাতে হার-জিৎ থাকবেই। এক দল হারে বলেই অন্য দল জেতে।”

তিনি আরও লেখেন, “খারাপ খেললেই দল বদলে ফেলার দলবাজ নই। হারলেও আছি।” এরপরই অভিনেত্রী বাংলাদেশের পতাকার ইমোজির সঙ্গে ভালোবাসার ইমোজি দেন। পাশাপাশি আর্জেন্টিনার পতাকার ইমোজি ও সেখানেও ভালোবাসার ইমোজি ছিল।

এরপরই তিনি লেখন, তার ছেলে সৌম্য ব্রাজিলের সমর্থক। তবে সে লিওনেল মেসির ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *