Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সস্মেলন অনুষ্ঠিত

কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সস্মেলন অনুষ্ঠিত

0
315

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন শাখার মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুন সরকার সভাপতি ও সম্পাদক মুরর্শেদা নিবার্চিত হয়েছে।

শুক্রবার বিকালে (১৮ নভেম্বর) মহিলা আওয়ামী লীগ ইউনিয়ন শাখার সম্মেলন মৌচাক সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারগিস আক্তার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মৌচাক ইউনিয়ন চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন রফিকুল ইসলাম তুষার, ছানোয়ার হোসেন শামীম, গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নারগিস হায়দার, সাধারণ সম্পাদক হালিমা আক্তার পলি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ফৌজিয়া খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রেবেকা পলিনা খমেজ, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাধারন সম্পাদক এডভোকেট হাবিব উল্লা বেলালীসহ স্থানীয় আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

পরে মৌচাক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মুন সরকার ও সাধারণ সম্পাদক মুরর্শেদা আক্তারে নাম ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here