একসঙ্গে নতুন মিশনে নামলেন ঋতুপর্ণা ও নিরব

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘স্পর্শ’র কলকাতার শুটিং শেষ হলো গতকাল বৃহস্পতিবার। বাংলাদেশের প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট ও ভারতের রোল ক্যামেরা অ্যাকশন যৌথভাবে নির্মাণ করছে ছবিটি।

ছবিটির কাহিনি গড়ে উঠেছে অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে। এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, বাংলাদেশের নিরব, আরিয়ানা জামান, জেসিয়া ইসলাম, জাকির হুসেন।

ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও পশ্চিমবঙ্গের ভিনন্দন দত্ত। সংবাদমাধ্যমে জানানো হয়েছে, গল্পের ভাবনা এবং রচনা অনন্য মামুনের। সিনেমাটি আগামী বছরে দুই দেশে মুক্তি পাবে।

এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছেন, ‘সম্পর্ককে সব সময় একভাবে বা নামে ব্যাখ্যা করা যায় না। সে কথাই বলবে এ সিনেমা। এর বেশি গল্প এখনই বলতে চাই না। অনেকদিন পর ভারত-বাংলাদেশের যৌথ প্রয়াসে একটা সিনেমা করছি। আশা করছি সবার ভালো লাগবে।’

নিরব বলেন, ‘প্রথমেই আমি বলব স্পর্শের গল্পটা অনেক সুন্দর। সিনেমাটা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আর সবচেয়ে বড় কথা অনেক দিন পর জয়েন্ট ভেঞ্চার সিনেমা হতে যাচ্ছে। দর্শন, চলচ্চিত্রপ্রেমী যারা আছেন, তাদের কাছে জয়েন্ট ভেঞ্চার সিনেমা মানেই বড় বাজেট আর অনেক ভালো প্রডাকশন। সব মিলিয়ে আমারও মনে হয় স্পর্শ তেমনি একটি প্রজেক্ট হবে। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে আর দর্শক নিরাশ হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *