মাহিকে মনোনয়ন ফরম কেনার অনুমতি দেওয়া হয়েছে: কাদের
চিত্র নায়িকা মাহিয়া মাহিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কাদের বলেন, ‘সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে।…
