Home জাতীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

0
279

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষা শেষে নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব (আইন শাখা) আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন।

শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে ভর্তি করে নেওয়া হয়। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল।

১২ দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের। এরপর গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান।

ওবায়দুল কাদেরের সঙ্গে দিল্লী থেকে ফিরেছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা আবু নছর রিজভী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবুল তাহের মো. মহিদুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here