স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ওসিসহ আহত ২০

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে সুমন ইসলাম আকাশ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশের ওসিসহ অন্তত ২০ জন। সোমবার দুপুরে উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।…

আরও পড়ুন

হাতীবান্ধায় ইউপি উপ নির্বাচনে আ’লীগের একক প্রার্থী নুরল আমিন

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান নুরল আমিনের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (৯ অক্টোবর) দুপুরে সিন্দুর্না লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ ঘোষণা দেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এমপি। সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজুল আলম…

আরও পড়ুন

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ‍দিতে সরকারকে বাধ্য করা হবে- হারুন-উর-রশিদ

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুন-উর-রশিদ এমপি বলেছেন, অবৈধ-অনির্বাচিত সরকার ক্ষমতা জবর দখল করে দেশে একের পর এক প্রহসনের নির্বাচন অব্যহত রেখেছে। সরকার সারাদেশে খুন, গুম, হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকারের এ জুুলুম-নির্যাতনের বিরুদ্ধে দেশে একটি জনমত তৈরী জনমত বিভাগীয় সমাবেশের মাধ্যমে চুড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হবে। সরকারকে অবশ্যই জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও…

আরও পড়ুন

রংপুরে নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোহেল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্ৰামের ফজলুর রহমানের ছেলে। এর আগে মঙ্গলবার রাতে হারাগাছ পৌরসভার বানুপাড়া কলেজ মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।…

আরও পড়ুন

দেড় বছর ধরে বন্ধ সেতুর নির্মাণ কাজ, ভোগান্তির শেষ কোথায়?

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার সারাই নায়রা গ্রামে দুই কিলোমিটার পাকা সড়কসহ একটি সেতু এবং একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং কাজের চেয়ে বেশি বিল উত্তোলন করে প্রায় দেড় বছরে ধরে নির্মাণকাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে করে কাচু মহেষওয়ালা মোড়-নায়রা সড়কের আট গ্রামের মানুষ এখন ভোগান্তিতে…

আরও পড়ুন

রংপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত, আহত-৩

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, বদরগঞ্জ উপজেলার দামোদরপুরের সুবল চন্দ্রের থেকে রতন চন্দ্র ও নারায়ন চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র। সোমবার রাত সোয়া ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সর্দার সামসুজ্জামান। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার…

আরও পড়ুন

রংপুরে পদ্মা সেতুর আদলে তৈরি হয়েছে পূজা মন্ডপ

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: শনিবার রাত থেকে রংপুর মহানগরীর ১শ ৬৯টি পূজা মন্ডপে একযোগে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার চাদরে সবগুলো পূজা মন্ডপ ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। যে কোন ধরণের নাশকতা কিংবা অন্য কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি বসানো…

আরও পড়ুন

এবার রমেকের উপ-পরিচালকসহ ৩ কর্মকর্তাকে বদলি

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের এবার উপ-পরিচালক ও দুই সহকারী পরিচালকসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শরিফুল ইসলাম তাদের বদলির সত্যতাও নিশ্চিত করেছেন। আদেশে বলা হয়েছে, উপপরিচালক আবদুল…

আরও পড়ুন

স্ত্রীকে বোন বানানো সেই আনিসুর গ্রেপ্তার

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা সন্তানের কোটা পেতে নিজের স্ত্রীকে বোন বানিয়ে সরকারি চাকরি সুবিধা নিতে বহুল আলোচিত সেই আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনিছুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা আমিরটারি এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের সন্তান। তিনি রংপুর বেতারের অফিস সহকারী। নাগেশ্বরী থানার…

আরও পড়ুন

রংপুরে বিদ্যালয় সংস্কারের অর্থ আত্মসাৎ! প্রধান শিক্ষকের নামে মামলা

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরের বদরগঞ্জে দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয় সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, শিক্ষক সিরাজুল ইসলাম জাল স্বাক্ষর করে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেছেন। কিন্তু সেই অর্থ তিনি বিদ্যালয় সংস্কার কাজে ব্যয় করেননি। জানা গেছে, উপজেলার দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়…

আরও পড়ুন