এবার কুড়িগ্রামে কালো ডিম দিচ্ছে হাঁস!
এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিললো পাতিহাঁসের ‘কালো ডিম’। উপজেলার নদীবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের যুবক ইব্রাহিম আলীর পালন করা পাঁচটি দেশি জাতের পাতিহাঁসের একটি পরপর দুদিন দুটি কালো ডিম দিয়েছে। বিরল এ কালো ডিম দেখতে ওই বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। ইব্রাহিম আলী নারায়ণপুর ইউনিয়নের সীমান্ত এলাকা পূর্ব নারায়ণপুর পরামানিক পাড়ার বাহার আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা কলেজের…
