স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ওসিসহ আহত ২০
সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে সুমন ইসলাম আকাশ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশের ওসিসহ অন্তত ২০ জন। সোমবার দুপুরে উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।…
