নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ‍দিতে সরকারকে বাধ্য করা হবে- হারুন-উর-রশিদ

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুন-উর-রশিদ এমপি বলেছেন, অবৈধ-অনির্বাচিত সরকার ক্ষমতা জবর দখল করে দেশে একের পর এক প্রহসনের নির্বাচন অব্যহত রেখেছে। সরকার সারাদেশে খুন, গুম, হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

সরকারের এ জুুলুম-নির্যাতনের বিরুদ্ধে দেশে একটি জনমত তৈরী জনমত বিভাগীয় সমাবেশের মাধ্যমে চুড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হবে। সরকারকে অবশ্যই জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানে বাধ্য করা হবে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর আলমনগরের একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ ও এজেন্ডা বাস্তবায়নকারী বলে তিনি উল্লেখ করেন। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ অধ্যাপক এজেএম এম জাহিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *