বেরোবির শিক্ষক তাবিউর রহমানের পদোন্নতিতেও অনিয়ম!
সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমানকে অনিয়মের মাধ্যমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ তার সংঘবদ্ধ দুর্নীতির প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ও জাতীয় পতাকা অবমাননা মামলার অন্যতম আসামি তাবিউর রহমানকে অনিয়মের মাধ্যমে পদোন্নতি দিয়ে পুরস্কৃত…
