দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন গিয়াস উদ্দিন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পৌরবাসীর। ২০১৪ সালে প্রতিষ্ঠা পাওয়া দেবীগঞ্জ পৌরসভায় আগামী ১১ এপ্রিল প্রথমবারের মতো পৌর নির্বাচন হতে যাচ্ছে।

 

নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রায় ১ ডজনের বেশি ব্যক্তি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে গিয়াস উদ্দিন চৌধুরীকে দলীয় মনোয়ন প্রদান করেন।

 

গিয়াস উদ্দিন চৌধুরী বর্তমানে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত বুধবার দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন ৫ জন। তাদের মধ্য থেকে আজ চুড়ান্তভাবে গিয়াস উদ্দিন চৌধুরীকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

 

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ, প্রার্থী বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। এবারে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *