রংপুরে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত-১

সাইফুল ইসলাম মুকুল,রংপুর: রংপুর নগরীর ধর্মদাস এলাকার ধান গবেষনা ইন্সটিটিউটের কাছে পিকনিকের বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে গেলে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন যাত্রী।

 

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, শনিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে ।

 

পুলিশ জানায়, রংপুর থেকে একটি বাস দিনাজপুরের স্বপ্নপুরিতে পিকনিকে যাবার সময় ধান গবেষনা ইন্সটিটিউটের কাছে চালক গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রংপুর ঢাকা মহাসড়কের পার্শ্বে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়, এই ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *