রংপুরে মাঠে নেই হেফাজত, হরতাল ঢিলেঢালা
সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর নগরীতে ঢিলেঢালাভাবে চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের সমর্থনে শনিবার বিকেলে বিক্ষোভ করলেও হরতালের দিনে মাঠে দেখা যাইনি হেফাজত ইসলামের কাউকে। রোববার সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খুলেছে। আন্তঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। বেলা দুপুর ২টা পর্যন্ত হরতালের সমর্থনে কাউকে দেখা যায়নি।…
