পুরোনো ভিডিও লাইভ করে গ্রেফতার আজিজুল মোল্লা
নজর২৪ ডেস্ক- পূর্বে ধারণ করা ভিডিও বিশেষ প্রক্রিয়ায় লাইভ হিসেবে প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতার ব্যক্তির নাম মো. আজিজুল হক ওরফে আজিজুল মোল্লা (৩২)। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। …
