কুবিতে চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র উধাও, তদন্তে কমিটি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার একটি কোর্সের উত্তরপত্র উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ফলাফল আটকে আছে ওই সেশনের শিক্ষার্থীদের। সংশ্লিষ্ট কোর্সশিক্ষক উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিয়েছেন দাবি করলেও, দপ্তর বলছে তারা উত্তরপত্র পায়নি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) উত্তরপত্র উধাও এর ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি…
