রংপুরে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত
সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ইজিপিপি কর্মসূচির অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে মমিনুর রহমান নামে এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার সয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন সয়ার ইউপি চেয়ারম্যান এস এম মহিউদ্দিন আজম কিরণ। তিনি জানান, সরকারের…
