Home দেশের খবর বিএনপি নেতা দুলুর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি নেতা দুলুর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

0
133

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বিছনদই সরকারি প্রাথমিক বিদ্যালল মাঠে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনারুল কবির ওয়াসিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, শফিউল আলম বাবুল, উপজেলা কৃষকদলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইয়াকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি আব্দুর রাজ্জাক বাবু, ডাউয়াবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান মফিজুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাবু সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু করোনায় আ’ক্রা’ন্ত হয়ে গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here