নামের শেষে ‘সরকার’ থাকায় জমি গেল সরকারি মালিকানায়!
ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের নামে ‘সরকার’ একেবারে কম নেই, রয়েছে বাংলাদেশেও। কিন্তু বিপত্তিটা বেধেছে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে পালিয়ে কর্নাটকে গিয়ে স্থায়ী হওয়া ৭২৭ হিন্দু শরণার্থীর ক্ষেত্রে। নামের শেষে ‘সরকার’ শব্দটি থাকায় তাদের জমি সরকারি খাতায় চলে গেছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র। ৬৫ বছর বয়সি কৃষক বিভূতি সরকার তাদেরই একজন, যাদের…
