Home চিত্র বিচিত্র দিল্লি থেকে বাস যাবে লন্ডন, জনপ্রতি খরচ ১৫ লাখ

দিল্লি থেকে বাস যাবে লন্ডন, জনপ্রতি খরচ ১৫ লাখ

0
248

ভারতের নয়াদিল্লি থেকে যুক্তরাজ্যের লন্ডনের দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার। দুই দেশের রাজধানীর এই দীর্ঘপথে শুরু হচ্ছে বিলাসবহুল বাস–সেবা।

ভারতের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামে একটি প্রতিষ্ঠান নিয়ে আসছে ঐতিহাসিক এ বাস–সেবা। এ বছরেরই সেপ্টেম্বর থেকে দিল্লি থেকে এই বাস পরিষেবা চালু করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

ওই সংস্থা জানিয়েছে, তাদের দিল্লি-লন্ডন বাসযাত্রা আবার শুরু হবে। ভারত-মিয়ানমার সীমান্ত শান্ত থাকলেই এই পরিষেবা অক্ষুণ্ণ থাকবে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬ বছর পর ফের এই পরিষেবা চালু হচ্ছে। ১৯৫৭ সালে ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা চালু করেছিল। কিন্তু কয়েক বছর পর বাসটি একটি দুর্ঘটনার মুখে পড়ে। তখন থেকেই সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে অন্য একটি বিদেশি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত দোতলা বাস পরিষেবা চালু করে। ১৯৭৬ পর্যন্ত সেই পরিষেবা ঠিকঠাক চলেছিল। কিন্তু ইরানের রাজনৈতিক গোলযোগ এবং ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে টানাপড়েনের জেরে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

ফের হরিয়ানার একটি সংস্থা এই পরিষেবা চালু করছে। তবে যে পথে ওই পরিষেবা চালু হয়েছিল, এবার তার বদলে অন্য পথে বাস চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কোন পথে যাবে এই বাস? কত খরচ এই সফরের?

সংস্থাটি জানিয়েছে, দিল্লি থেকে কলকাতা হয়ে মায়ানমার পৌঁছবে বাস। তারপর তাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাতভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছবে।

অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বাসে ২০টি আসন থাকবে। প্রতি যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, যাত্রীদের ভিসা-সহ বিদেশ ভ্রমণের জন্য যাবতীয় জরুরি নথির ব্যবস্থা করে দেবে সংস্থাটি। ৭০ দিনে ২০ হাজার কিলোমিটার সফর করে লন্ডনে পৌঁছবে এই বাস। মাথাপিছু খরচ ১৫ লক্ষ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here