৮ স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে যুবকের সংসার! সন্তুষ্ট সব স্ত্রী

এক স্ত্রীকে সামলানোই কঠিন, সেখানে আট স্ত্রী! ভাবা যায়, তাও আবার একই ছাদের নিচে। অবিশ্বাস্য হলেও সত্যি এই ঘটনাটি। এক ব্যক্তি ৮ স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করছেন।

ওং ড্যাম সোরোট নামের থাইল্যান্ডের ওই ব্যক্তির এই খবটি গত দুয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চা হচ্ছে। সোরেট পেশায় একজন ট্যাটু শিল্পী।

সোরোটের দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না বলে জানিয়েছেন তিনি। আট স্ত্রী-ই তাকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেই দাবি করেছেন তিনি।

আট স্ত্রীর সঙ্গে কীভাবে আলাপ সে কথাও জানিয়েছেন সোরোট। সেই কাহিনিও মজার।

প্রত্যেকের সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি। পরে বিয়েও করেন তাদের। প্রথম স্ত্রী স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন তারপর বিয়ে। দ্বিতীয় স্ত্রী এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।

মায়ের সঙ্গে এক মন্দিরে পুজো দিতে গিয়ে সপ্তম স্ত্রী ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সোরোটের এবং অষ্টম স্ত্রী মেইয়ের সঙ্গে আলাপ হয় সাত স্ত্রীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে।

সোরোটের স্ত্রীরা জানিয়েছেন, তারা প্রত্যেকেই তাদের স্বামীকে সমান ভালোবাসেন। শুধু তাই নয়, সোরোটের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন না।

কী করেন সোরেটের অষ্ট স্ত্রী?

তাঁরা প্রত্যেকেই কিছু না কিছু করেন। কেউ শুধুই গৃহকাজ করেন। কেউ নানা জিনিসপত্র বিক্রিবাটা করেন। খাবার, কসমেটিক্স, হ্যান্ডমেড নানা জিনিসপত্র। আর এই ভাবেই সুখে শান্তিতে কেটে যায় তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *