আর্জেন্টিনা কাপ জিতলে বেশি খুশি হবো আমি: জায়েদ খান

আর মাত্র কয়েকদিন বাকি আছে কাতার বিশ্বকাপ ফুটবল আসর শুরু হওয়ার। তবে এরই মধ্যে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা।

বিশেষ করে প্রতিবার আর্জেন্টিনা ও ব্রাজিল দল নিয়ে একটু বেশিই উত্তেজনা থাকে। এই দল দুটির ভক্ত-সমর্থকদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে রয়েছেন শোবিজ ভুবনের তারকারাও।

তেমনই একজন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। তার প্রিয় খেলোয়ার ছিলেন ম্যারাডোনা।

এক সাক্ষাৎকারে জায়েদ খান আর্জেন্টিনার সমর্থন করার কারণ জানিয়েছিলেন, ম্যারাডোনার প্রতি ভালোবাসা থেকেই আর্জেটিনার সাপোর্ট করি। আর্জেন্টিনা কাপ জিতলে সবচেয়ে বেশি খুশি হবো আমি। আর্জেন্টিনা দলের জন্য অনেক অনেক শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *