Home আলোচিত ছেলে বীরকে নিয়ে বুবলীর নতুন পোস্ট

ছেলে বীরকে নিয়ে বুবলীর নতুন পোস্ট

0
265

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বুবলী তার পেজে বীরের তিনটি ছবি পোস্ট করেন। সেখানে দোলনায় শুয়ে থাকতে দেখা যায় বীরকে। তার সেই ছবিগুলোও সামনে আসতেই লুফে নেয় শাকিব ভক্তরা। বিভিন্ন গ্রুপে ভেসে বেড়াতে থাকে সেগুলো।

এর আগে, গত রোববার (১৩ নভেম্বর) বিকেলে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো সেখানেও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি- যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

সেই পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছেন, আবার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর সন্তানের ছবি ও নাম প্রকাশ করেন তারা। এরপর জানান বিয়ে ও সন্তান হওয়ার তারিখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here