Home ফিচার আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা পৃথিবীর কোথাও শুনিনি: জাপানি রাষ্ট্রদূত

আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা পৃথিবীর কোথাও শুনিনি: জাপানি রাষ্ট্রদূত

0
232

নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভর্তির কথা পৃথিবীর আর কোথাও শুনিনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

একইসঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং এতে বিরোধীরাও অংশ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

আজ রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন জাপানি রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিক মতামতের একটা গুরুত্ব আছে। জাপান ২০১৮ সালের নির্বাচনের পরপর উদ্বেগ জানিয়েছিল। আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর আর কোথাও শুনিনি। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।

রাষ্ট্রদূত বলেন, পুলিশ কর্মকর্তারা আরও সতর্ক হবেন বলে আমরা আশা করছি। জাপান বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে আমাদের চাওয়া থাকবে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও সামনে এগিয়ে যাবে। আর উন্নয়ন ও অগ্রযাত্রা চলমান রাখতে হলে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। সেজন্য আমাদের চাওয়া থাকবে, নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে সকল দল অংশগ্রহণ করবে।

বাংলাদেশের আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সেজন্য চেষ্টা করা হচ্ছে বলে সরকার ও নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here