Home আলোচিত আগে জীবনটা উপভোগ করতে চাই, তারপর বিয়ে: নুসরাত ফারিয়া

আগে জীবনটা উপভোগ করতে চাই, তারপর বিয়ে: নুসরাত ফারিয়া

0
219

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আজ থেকে আট বছর আগে রনি রিয়াদ রশিদের প্রেমে পড়েছিলেন। ২০২০ সালের ১ মার্চ ছয় বছরের প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন নায়িকা।

কথা ছিল, ওই বছরের নভেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন নায়িকা। কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এ বছরেরও প্রিয় নায়িকার বিয়ের সুখবর হয়তো ভক্তরা শুনতে পারবেন না। গণমাধ্যমকে সেই ইঙ্গিতই দিলেন নায়িকা।

রনির সঙ্গে সংসার পাতছেন কবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানতে চাইলে ফারিয়া বলেন, আপাতত তথ্য নেই। চলতি বছর মাত্রই আমার গ্র্যাজুয়েশন শেষ হলো। এখন আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আরেকটু সময় দরকার। আমি তো ভাবছি, সেই ১৪ বছর বয়স থেকে। তখন থেকেই আমি কাজ করে চলেছি। জীবনটা উপভোগ করতে চাই আগে। তারপর আরও বড় দায়িত্ব (বিয়ে) নেব।

কারণ কি শুধুই এটা? অনেকে বলেন আর বিয়েই করবেন না? তিনি বলেন, অবশ্যই বিয়ে করব—এটা নিশ্চিত। এখন বিয়ে করছি না এই যা। আরও একটা বিষয় আছে। আমরা দুজনই বড় হয়েছি আর্মি পরিবারে। আমাদের পরিবারে অনেক আত্মীয়স্বজন। তাদের নিয়ে বড় আয়োজন করতে হবে। এজন্য আমাদের সময়ও দরকার। আবার আমার টানা সিডিউল ও রনির নতুন বিজনেস নিয়ে সময়ও পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, বর্তমানে ‘অপারেশন সুন্দরবন’ ছবির সাফল্যে ভাসছেন নুসরাত ফারিয়া। এর মধ্যেই চলতি মাসে কলকাতায় ‘বিবাহ অভিযান-২’ এর শ‍ুটিং শুরু করেছেন। শুটিংয়ের বিরতিতে চার দিনের জন্য এসেছেন ঢাকায় তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here