Home বিনোদন মেসিকে নিয়ে গান গেয়ে যা বললেন কনা

মেসিকে নিয়ে গান গেয়ে যা বললেন কনা

0
260

২০২৩ কাতার বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যে বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে। ইউরোপ, আমেরিকাসহ এশিয়াতেও পড়েছে গোল-বলের প্রভাব। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড় ও দলের ছবি শেয়ার করে উসকে দিচ্ছেন বিপক্ষ দলের দর্শকদের।

সে তালিকায় বিনোদন জগতের তারকারাও বেশ সরব। এবার মেসিকে নিয়ে গান গেয়ে আর্জেন্টিনার সমর্থকদের মন জয় করলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

‘গো মেসি’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন সবুজ তালুকদার, সংগীত আয়োজনে ছিলেন জেগান টিজিপি। ডিজিটাল প্ল্যাটফর্ম টিজিপি বাংলায় গানটি মুক্তি দেওয়া হয়। ১১ নভেম্বর টিজিপি বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘গো মেসি’।

৪ মিনিট ২৭ সেকেন্ডের মিউজিক ভিডিওটি মুক্তির পর থেকেই বেশ আলোচনায় চলে আসে।

গানটি নিয়ে কনা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। মেসি আমার প্রিয় খেলোয়াড়। গানটির লিরিক্স যখন আমার কাছে আসে, আমার পছন্দ হয়ে যায়। এ ছাড়া এটি মেসির শেষ বিশ্বকাপ। তাই তার কথা মাথায় রেখেই গানটি গাই আমি। ভক্ত হিসেবে এটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’

এরপর মেসির হাতে বিশ্বকাপ দেখার ইচ্ছে প্রকাশ করে কনা আরও বলেন, ‘বিশ্ব ফুটবলকে মেসি অনেক কিছু দিয়েছেন। বিশ্বকাপের ফাইনালেও তিনি খেলেছেন। ভাগ্যের কারণে তার হাতে কাপটি এখনও ওঠেনি। তাই একজন ভক্ত হিসেবে আমি চাই, এবারের বিশ্বকাপটি মেসি পাক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here