ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি পরীমনি ও শরিফুল রাজ বাবা-মা হয়েছেন। বাবা রাজের সঙ্গে নামের মিল রেখে সন্তানের নাম রেখেছেন রাজ্য। ১০ নভেম্বর রাজ্যের বয়স তিনমাস পূর্ণ হয়েছে। বর্তমানে ছেলেকে ঘিরেই সময় কাটছে এই নায়িকার।
এদিকে পরীমনি জানিয়েছেন ছেলের একমাস পূর্তি উপলক্ষে যেভাবে কেক কেটে উদযাপন করা হয়েছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। কেননা, প্রতি মাসে একবার করে জন্মদিন পালন করবেন এই তারকা দম্পতি।
১০ নভেম্বর কেক কেটে রাজ্যের তৃতীয় জন্মমাস উদযাপন করলেন রাজ-পরি। শুক্রবার (১১ নভেম্বর) রাতে ফেসবুকে পরির ছেলের জন্মদিনের একটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি লিখেন, আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। ♥️ হ্যাপি তিন মাস বাপজান।
পোস্টের শেষে ছবির ক্রেডিট দেন স্বামী শরিফুল রাজকে।
পরীমনি গতমাসেই বলেছিলেন, আমি ও রাজ সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে একবার করে ছেলের জন্মদিন পালন করব। এভাবে যখন একবছর পূর্ণ হবে তখন বড় করে জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছি।
তিনি আরও বলেছিলেন, আপনজনেরা বাসায় একত্রিত হব। এজন্য খাওয়া-দাওয়া হবে। রান্নাবান্না হবে। আসলে এই সিদ্ধান্তটা নেওয়ার বড় কারণ হচ্ছে- আমরা তো এত সময় নাও পেতে পারি ব্যস্ততার কারণে, সেজন্য একটা গেটটুগেদারও হয়ে যাবে। সবাই মিলে সুন্দর সময় কাটাব।
উল্লেখ্য, পর্দার জীবনের সাথে সাথে বাস্তব জীবনও সমান আলোচিত চিত্রনায়িকা পরীমণি। জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার জীবন শুরু করে সিনেমার পর্দা থেকে কিছুটা সরে এসেছেন তিনি। তবে হঠাৎ ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রীর মনের আকাশে নেমে এসেছে কালো মেঘ। আর তাই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মনের ক্ষোভ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিজের ফেসবুকে স্বামী শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফীকে নিয়ে আশ্চর্যজনক মন্তব্য করেছেন নায়িকা পরীমণি।
চিত্রনায়িকা মিমের উদ্দেশ্যে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ রায়হান রাফীকে মেনশন করে লিখেছেন,‘ সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি।’ সেই একই পোস্টে স্বামী রাজকে উদ্দেশ্য করে পরী লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। নেটিজেনদের মনে প্রশ্ন, মিমের সঙ্গে কি প্রেমের জড়িয়েছেন রাজ? কেননা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে মিমের হাত ধরেছিলে শরিফুল রাজ। যা নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।
