Home আলোচিত বিয়ের পর জীবনটাই অন্য রকম হয়ে গেছে: মিম

বিয়ের পর জীবনটাই অন্য রকম হয়ে গেছে: মিম

0
144

১০ নভেম্বর ছিল ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এবারের দিনটি তার জন্য একটি বেশিই স্পেশাল। কেননা বিয়ের পর এটি তার প্রথম জন্মদিন। এদিন জন্মদিনের আয়োজন করে তাকে চমকে দিয়েছেন স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা।

এদিকে বিশেষ এই দিনে স্বামীসহ চট্টগ্রামে সময় কাটাচ্ছেন এই ‘পরাণ’খ্যাত নায়িকা। তিনি জানান, চট্টগ্রামে আরও এক দিন থাকব। স্বামী সনিকে নিয়ে জন্মদিনটা উদ্‌যাপন করতে এভাবে আসা। তা ছাড়া আমারও একটি কাজ রয়েছে।

মিম বলনে, বিশেষ দিনে বিশেষ মানুষ পাশে রয়েছে, আর কী লাগে? এবার ঢাকার বাইরে এসে দিনটা উদ্‌যাপন করা আমার জন্য খুবই বিশেষ। কারণ, সনিকে নিয়ে খুব একটা ঘোরার সময় পাওয়া যায় না। এবারও একসঙ্গে আসার সুযোগ হতো না। আমার জন্মদিন আর কাজের জন্য সনি (মিমের স্বামী সনি পোদ্দার) এক দিন ছুটি নিয়েছে। এটাই আমার জন্য অনেক বড় কিছু। ওর ব্যাংকে চাকরি তো, এক দিন ছুটি মানেই অনেক কিছু।

নায়িকা বলেন, আজ আমাদের এনগেজ হয়েছিল। আমার জীবনের সেরা একটি দিন। আর বিয়ের পর আসলে জীবনটাই অন্য রকম হয়ে গেছে। আগে তো কেউ না থাকায় এভাবে দিনটি উদ্‌যাপন করা হতো না। জন্মদিনের শুরুতেই সনি আমাকে বিশাল সারপ্রাইজ দিয়েছে। রাতে আমাদের পরিচিত অনেকেই ছিলেন, ভালো লাগছে। কেক কেটেছি, ভোর চারটা পর্যন্ত বারবিকিউ পার্টি করেছি।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শোবিজে প্রবেশ করেন মিম। ঢালিউডে তার অভিষেক হয় হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমাটির মাধ্যমে। বর্তমানে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকাদের একজন তিনি। চলতি বছর তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি প্রেক্ষাগৃহে চলছে মিম অভিনীত ‘দামাল’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here