Home আলোচিত লুকিয়ে বিয়ে নিয়ে মুখ খুললেন মেহজাবিন চৌধুরী

লুকিয়ে বিয়ে নিয়ে মুখ খুললেন মেহজাবিন চৌধুরী

0
264

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছে। থেমে নেই তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন।

এরমধ্যে তাঁদের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে আজ মঙ্গলবার দেশের একটি দৈনিক পত্রিকা সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়, এই জুটি দুই বছর আগেই বিয়ে সেরেছেন!

দু’জনের কেউ-ই বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে মেহজাবিন আকার-ইঙ্গিতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মুখ খুলেছেন। তিনি মঙ্গলবার দুপুরে স্ট্যাটাসে লিখেন- ‘‘R.I.P, YELLOW JOURNALISM’’।

উল্লেখ্য, ২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন: ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।

এরপর থেকেই তাদের অনেক ছবিই নানা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তবে এবার বেশ কিছু সূত্র বলছে প্রেম পরিণয়ে রূপ দিয়েছেন এই জুটি।

সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে আরও গিয়েছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন।

তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশার সেই ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব দুজন হাত ধরে হাঁটছেন।

কেউ কেউ বলছেন, দুই বছর হলো মেহজাবিন আদনান আল রাজিব বিয়ে করেছেন। এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে। তারা গুলশানে থাকেন। তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন। যদিও বিষয়টির সত্যতা জানা যায়নি।

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here