Home বিনোদন জন্মদিনের প্রথম প্রহরে মৌসুমীকে চমকে দিলেন ওমর সানী

জন্মদিনের প্রথম প্রহরে মৌসুমীকে চমকে দিলেন ওমর সানী

0
192

চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম নায়িকা আরিফা পারভিন মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসা এ তারকা পা দিলেন পঞ্চাশে।

দিনটি ঘিরে ঘরোয়া ও আনুষ্ঠানিকভাবে উদযাপন চলছে। ইতোমধ্যে উপহার দিয়ে মৌসুমীকে চমকে দিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। রাত ১২টায় বাসায় কাটা হয়েছে কেক। সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা একটি কেক, চারপাশে গাদা-গোলাপ ফুলের পাপড়ি ছিটানো। কেকের একপাশে একটি ফুলের তোড়া, অন্যপাশে বেলুন রাখা; যার গায়ে লেখা, হ্যাপি বার্থডে প্রিয়দর্শনী। টেবিলের সামনে বসে আছেন মৌসুমী, তার পাশেই দাঁড়িয়ে ওমর সানী। দুজন একসঙ্গে কেক কাটছেন। আর ক্যামেরার ওপাশ থেকে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সন্তানরা।

৪১ সেকেন্ডের সেই ভিডিওতে ওমর সানী বলেন, আল্লাহ মৌসুমীকে সবচেয়ে ভালো রাখুক, সুন্দর রাখুক। তার হায়াত দান করুন এবং সুস্থ রাখুন, আমিন।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের ক্যাপশনে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী। আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ। সবাই দোয়া করবেন ওর (মৌসুমী) জন্য। শুভ জন্মদিন মৌসুমী।

উল্লেখ্য, মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় তার জন্ম। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।

মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে।

এই সিনেমায় সালমান শাহের সঙ্গে জুটি হন এ অভিনেত্রী। প্রথম ছবিতেই নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করেছেন তারপর দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’, ও ‘তারকাটা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা মৌসুমী সফল হয়েছেন ওমর সানি, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন, ও ডিপজলের সঙ্গে জুটি বেঁধে এখন অভিনয় করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here