Home আলোচিত আগের জায়গায় ফিরছেন অভিনেত্রী শখ

আগের জায়গায় ফিরছেন অভিনেত্রী শখ

0
121

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ অনেকটাই বদলে গেছেন। দীর্ঘদিন ধরে তাকে দেখা যায় না নাটক বা বিজ্ঞাপনের দৃশ্যে। নিজের দ্বিতীয় বিয়ে ও মা হওয়া নিয়ে ব্যস্ততার জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন লাইট-ক্যামেরার জীবন থেকে। মাতৃত্বের কারণে শারীরিক যে পরিবর্তন হয়েছিল তাও ফিটনেস বিশেষজ্ঞের মাধ্যমে স্বাভাবিক জায়গায় আনছেন। আর খবর হলো, আবারও অভিনয়ে ফিরছেন এ নায়িকা।

এদিকে শখের জীবনে এসেছে অনেক পরিবর্তন। অনেক কিছুর সঙ্গে তার পারিবারিক নামটাও বদলিয়েছেন। দ্বিতীয় বিয়ের পর তিনি নামের মধ্য ভাগে থাকা কবির বদলিয়ে রেখেছেন ‘রহমান’। আগেরটি ছিল বাবার টাইটলে, আর বর্তমানটি স্বামীর নামের একাংশ।

মিডিয়া থেকে দূর থাকার কারণ জানতে চাইলে শখ বলেন, ‘আসলে আমি সংসার এবং সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছিলাম। আমার মেয়েটা ছোট থাকায় ওকে প্রচুর সময় দিতে হয়। তাই কিছুটা বিরতিতে ছিলাম। তবে আবারও কাজে ফিরছি খুব তাড়াতাড়ি। বেশকিছু নাটকের আলোচনা চলছে, হাতে আছে সিনেমার স্ক্রিপ্টও। গল্প পছন্দ হলেই কাজ শুরু করবো আশাকরি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here