জন্মদিনে মাহিকে বিশেষ উপহার দিলেন স্বামী রাকিব সরকার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ (২৭ অক্টোবর)। প্রতি বছরই জন্মদিনে নানান উপহার পেয়ে থাকেন এই নায়িকা। তবে এবার ব্যতিক্রমী এক উপহার পেলেন তিনি।

জন্মদিন উপলক্ষে স্ত্রীকে একটি বিশেষ উপহার দিয়েছেন স্বামী রাকিব সরকার। সেটি হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। জন্মদিনের প্রথম প্রহরের আয়োজন ফেসবুক লাইভের মাধ্যমে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন মাহি।

এদিকে এদিকে জন্মদিনের প্রহর শুরুর আগের দিন(২৬ অক্টোবর) এ নায়িকা পেয়েছেন একইসঙ্গে দুটি রাজনৈতিক উপহার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই সে খবর জানিয়েছেন।

নিজের ফেসবুকে গতকাল বৃহস্পতিবার দুটি ছবি প্রকাশ করেছেন মাহি। ছবি দুটি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের দুটি পাতার। এর একটিতে লেখা আছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আগামী দুই বছরের জন্য মাহিকে জোটটির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছে। অন্য ছবিতে দেখা যাচ্ছে এ তারকাকে জোটটির রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক এর দায়িত্ব প্রদান করা হয়েছে।

পদ দুটি পেয়ে মাহি যে ভীষণ সন্তুষ্ট ছবির সঙ্গে জুড়ে দেওয়া ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে। মন্তব্যের ঘরেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। পদ দুটিকে ‘রাজনৈতিক উপহার’ বলে অভিহিত করেছেন তারা।

সিনেমায় মাহির গল্পটা বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের মতোই। এলেন, দেখলেন এবং জয় করলেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু তার। অভিষেকেই বাজিমাত করে দিলেন মাহি। ইন্ডাস্ট্রি পেয়েছিলো সম্ভাবনাময় এক নায়িকার সন্ধান।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। মাহির পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই জনপ্রিয়। তার পিতার নাম আবু বকর ও মায়ের নাম দিলারা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *