Home আলোচিত জন্মদিনে সেরা উপহার পেলেন রিয়াজ

জন্মদিনে সেরা উপহার পেলেন রিয়াজ

0
100

বিমানসেনা থেকে নায়ক, বিজ্ঞাপনচিত্র, টিভি নাটক, উপস্থাপনা সবখানে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন চিত্রনায়ক রিয়াজ। আজ বুধাবর এই অভিনেতার জন্মদিন। ১৯৭২ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। সে হিসেবে জীবনের অর্ধ বছর পর করেছেন তিনি।

বিশেষ এদিনে সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন রিয়াজ। তবে এদিন বিশেষ কোনো আয়োজন নেই। অন্য আট-দশটা দিনের মতোই দিনটি কাটাচ্ছেন তিনি।

রিয়াজের ভাষ্য, ‘অন্য সব দিনের মতোই কাটছে। তবে প্রচুর মানুষের শুভেচ্ছা, ভালোবাসা পাচ্ছি। এটা আমাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে, কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছে আসলে।’

তবে আজ সকালে ঘুম থেকে উঠে জন্মদিনের সেরা উপহার পেয়েছেন রিয়াজ। তার একমাত্র কন্যা আমেরা নিজ হাতে শুভেচ্ছা কার্ড বানিয়ে উপহার দিয়েছে তাকে। রিয়াজের কাছে, ‘এটা আমার জন্য অসাধারণ উপহার।’

বয়সের হাফ সেঞ্চুরি করে রিয়াজের উপলব্দি, ‘জীবনটাকে যত সিম্পল রাখা যায়, যত মাটির কাছাকাছি থাকা যায়, ততই মঙ্গল। এখানে অহংকার করার কিছু নেই, গর্ব করা কিংবা নিজেকে অনেক বড় করে প্রমাণ করার কিছু নেই। পঞ্চাশটা বছর চলে গেলো, কীভাবে চলে গেলো, নিজেও বুঝতে পারছি না। মনে হয়, চিরযাত্রার দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই। সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, মাফ করে দেন।’

বড় পর্দায় অনেক বছর ধরেই অনিয়মিত রিয়াজ। কিছুদিন আগে তাকে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় দেখা গেছে। সেটাও অর্ধযুগ পর। নতুন করে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ ও ‘রেডিও’ সিনেমায় কাজ করেছেন। সেগুলোর মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

রিয়াজের মতে, তিনি নতুন সিনেমায় কাজ করতে আগ্রহী। তবে এই পর্যায়ে যে ধরনের গল্পে কাজ করার ইচ্ছে, সেরকম কোনও প্রজেক্ট আপাতত হাতে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here