Home আলোচিত নিলয়ের সঙ্গে জুটি নিয়ে যা বললেন হিমি

নিলয়ের সঙ্গে জুটি নিয়ে যা বললেন হিমি

0
252

শোবিজের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। ওয়েব সিরিজ, ধারাবাহিক নাটক, একক নাটক নিয়ে তার ব্যস্ততা। প্রায় প্রতিদিনই অংশ নিচ্ছেন কোনো না কোনো নাটকের শুটিংয়ে।

জনপ্রিয় প্রায় সব কো-আর্টিস্টের সঙ্গেই তিনি জুটি বেঁধে কাজ করছেন। তবে চলতি বছর নিলয়ের সঙ্গে হিমির জুটি দারণভাবে গ্রহণ করেছেন দর্শক। তাদের অভিনীত নাটকগুলো ইউটিউবে ভিউয়ের দিক দিয়েও থাকছে এগিয়ে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে হিমি জানান, প্রতিদিনই তাকে শুটিং করতে হচ্ছে। শুটিং নিয়েই তার সব ব্যস্ততা।

ক্লান্তি লাগে না? জানতে চাইলে এ অভিনেত্রী হেসে বলেন, ক্লান্তি তো লাগবে। একটা সময় যখন ব্যস্ততা ছিল না, তখন শুনতাম অনেক শিল্পীদের শিডিউল পাওয়া যায় না। তখন ভাবতাম এমন ব্যস্ত যে কবে হবো! আর এখন নিজেই শিডিউল দিতে পারছি না। ভাবতে অবাক লাগে।

নিলয়ের সঙ্গে হিমির জুটি গড়ে উঠেছে। এটা কীভাবে হলো? হিমি বলেন, নিলয় ভাইয়ের সঙ্গে কিন্তু আমি অনেক আগে থেকেই কাজ করি। তবে চলতি বছরে আমাদের করা নাটকগুলো দর্শক গ্রহণ করে ফেলে। যার ফলে নির্মাতারাও আমাদের জুটি করে নাটক বানাচ্ছেন।

জুটি হলে প্রেমের গুঞ্জনও তো দ্রুত ছড়ায়। নাকি? এ অভিনেত্রী বলেন, প্রেমের গুঞ্জন আমাদের ক্যারিয়ারের একটা অংশ। জুটি বেঁধে কাজ করলেই তাকে নিয়ে গুঞ্জন ওঠে। তবে আমি খুব প্রফেশনার এক্ষেত্রে। প্রতিটি কাজই আমি পেশাগত দিকটা মাথায় রেখে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here