মেয়ের হাস্যজ্জল ছবি প্রকাশ করে যা বললেন কন্ঠশিল্পী আসিফ

চলতি বছর যেন সুখবরের ডাকবাক্স হয়ে ধরা দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কাছে। এ বছরই কন্যাসন্তানের বাবা হয়েছেন। কদিন আগে ঘরে এনেছেন পুত্রবধূ।

সম্প্রতি তার বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ে সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জের মেয়ে ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গায়কের ছেলে।

এদিকে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) ফেসবুকে মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন’র হাস্যজ্জল একটি ছবি পোস্ট করেছেন আসিফ। ছবিটি তুলেছেন তার মেঝ ছেলে শাফায়াত আসিফ রুদ্র।

পোস্টে আসিফ লিখেছেন, আইদাহ্ রঙ্গন’দের পবিত্র হাসির কাছেই সিত্রাং একটা মৌসুমী বায়ুপ্রবাহ মাত্র। আনন্দে বাঁচুন, আনন্দে রাখুন। খরচ নেই, অর্জন আছে। আসুন ভবিষ্যত প্রজন্মকে ভালবাসা দেই।

শ্রদ্ধেয় গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাইয়ের লেখার মত- প্রতিটি শিশু ফুলেল হোক, সবার ভালবাসায় শিশুর আনন্দমেলায়, স্বর্গ নেমে আসুক। ভালবাসা অবিরাম

বাবা-মেয়ের সেই ছবির নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তারা ছোট্ট রঙ্গনের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *