একসঙ্গে নতুন মিশনে নামছেন নাদিয়া ও নাঈম

প্রথমবার একই মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন নাটকের জনপ্রিয় তারকা জুটি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম। ২৫ অক্টোবর র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দম্পতিকে দেখা যাবে।

নাদিয়া আহমেদ বলেন, এর আগে নানা কারণে দেশ-বিদেশের নানা জায়গায় মঞ্চে উঠেছি দুইজন একসঙ্গে। তবে এবারই প্রথম দুইজন একসঙ্গে মঞ্চে উঠব উপস্থাপনার জন্য। বিষয়টি আমাদের দুইজনের কাছেই নতুন এবং ভালোলাগার।

‘আমাদের বিশ্বাস আমরা অনুষ্ঠানটিকে আমাদের উপস্থাপনার মধ্য দিয়ে আরও বর্ণিল করে তুলব’ বলেন নাদিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *