চমক নিয়ে আসছেন ডিপজল ও মিশা সওদাগর

ঢাকাই সিনেমার শক্তিমান দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। একসঙ্গে জুটি হয়ে তারা বহু হিট সুপারহিট সিনেমায় কাজ করেছেন। খল চরিত্রে তাদের ভয়ংকর উপস্থিতি দর্শকের মনে আতঙ্ক ছড়িয়েছে বারবার।

তবে এই প্রথমবার তাদের দেখা যাবে একটি ওয়েব সিরিজে। রুবাইয়াত মাহমুদ পরিচালিত এই সিরিজের নাম ‘কাবাডি কাবাডি’।

এরই মধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই এটি দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে।

এ সিরিজে চমক নিয়ে হাজির হবেন ডিপজল ও মিশা। অনেকদিন পর সিনেমায় খল চরিত্রের দুই অভিনেতাকে একসঙ্গে দেখে আবারও দর্শক মুগ্ধ হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

জানা গেছে, ডিপজল-মিশা ছাড়া এই ওয়েব সিরিজে আরও অভিনয় করবেন খায়রুল বাশার, সাদিয়া আফরিন মাহি, মিলন ভট্ট, সাইদ জামান শাওন, তামিম মৃধা, শরাফ আহমেদ জীবনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *