Home ফিচার গোলাম ফারুককে ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি

গোলাম ফারুককে ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি

0
152

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৯ অক্টোবর শেষ হচ্ছে। গত বুধবার শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন খন্দকার গোলাম ফারুক।

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে। তার বাবার নাম মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে।

ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া পুলিশের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন।

১৯৯৩ সালের ২০ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন খন্দকার গোলাম ফারুক। প্রথম কর্মস্থল ছিল বগুড়া এপিবিএন।

১৯৯৯ সালে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হিসেবে পদোন্নতি পান তিনি। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান ২০০৩ সালে। ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, ঝালকাঠি, জামালপুর ও ময়মনসিংহে একে একে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বপালন করেন খন্দকার গোলাম ফারুক। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন। পদোন্নতি পেয়ে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজিও হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here