Home বিনোদন মরুর বুকে যেভাবে সময় কাটাচ্ছেন মৌসুমী-ওমর সানী

মরুর বুকে যেভাবে সময় কাটাচ্ছেন মৌসুমী-ওমর সানী

0
92

প্রায় তিন দশকের দাম্পত্য জীবন। এর মাঝে মাস কয়েক আগে সম্পর্কে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। সিনেপাড়ায় গুঞ্জন চাউর হয়েছিল— ভেঙে যাচ্ছে এ তারকা জুটির দীর্ঘদিনের সাজানো সংসার!

সেই মেঘ কেটে গেছে আরও আগেই। বর্তমানে সুসময়ই কাটাচ্ছেন ওমর সানী ও মৌসুমী দম্পতি। সেই সুসময়কে আরও রাঙিয়ে নিতেই মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবকাশ যাপনে গেছেন তারা। দুজনার ঘোরাঘুরির ছবি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন ওমর সানী।

গত ১৭ অক্টোবর চিত্রনায়কের পোস্টে দেখা যায়, প্রবাসী উৎসবে অংশ নিয়েছেন তারা। এছাড়া একই দিন অন্য একটি পোস্টে অভিনেত্রী স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন ওমর সানী।

এর আগে ১৬ অক্টোবর নিজের দুটি ছবি পোস্ট করেন ওমর সানী। ডেনিম, পোলো শার্ট ও ব্লেজারে দারুণ দেখাচ্ছে তাকে। রাতের আঁধারে পেছনের গাছগুলো স্পষ্ট। ক্যাপশনে নায়ক লিখেছেন, “প্রকৃতি মাঝে মধ্যে মন ভালো করে দেয়।”

সবশেষ ১৮ অক্টোবর তিনটি ছবি পোস্ট করেন ওমর সানী। যেখানে একটি ছবিতে মৌসুমীর সঙ্গে দেখা যায় তাকে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘ইয়া হাবিবি’।

আরবি শব্দযুগল ‘ইয়া হাবিবি’র বাংলা অর্থ দাঁড়ায় ‘ওহে বন্ধু’। এভাবেই নিজেদের সম্পর্কটাকে মূল্যায়ন করলেন ওমর সানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here