Home বিনোদন এক সিনেমায়ই অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি

এক সিনেমায়ই অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি

0
111

বিনোদন ডেস্ক- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয় এবং আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে নিজেকে তিনি নিয়ে গেছেন অনন্য জায়গায়। মাসখানেক আগেই দুনিয়ার সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মাঝে তিনি ষষ্ঠ স্থান অর্জন করে নিয়েছিলেন।

 

এবার শোনা যাচ্ছে অক্ষয় তার পরবর্তী সিনেমা ‘বেল বোটম’র জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি রুপি নিতে যাচ্ছেন। সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিক তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

 

তারা বলছে, মুদাসসর আজিজের পরিচালনায় ‘বেল বোটম’ সিনেমার জন্য প্রথম থেকেই নজরে ছিল অক্ষয় কুমার। কমেডি ধারার এই সিনেমাটি প্রযোজনা করবেন জ্যাক্কি এবং ভাসু।

 

সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘পারিবারিক কমেডি ধারার সিনেমার জন্য সবসময়ই প্রথম পছন্দ অক্ষয় কুমার। সিনেমাটির চিত্রনাট্য তাকে শোনানোর পর থেকেই তিনি সিনেমাটির ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন।

 

সিনেমাটির জন্য অক্ষয় সময় নেবেন ৪৫ দিন। তার প্রতিদিনের শুটিংয়ের জন্য দেওয়া হবে দুই কোটি রুপি। সেই হিসেবে সিনেমাটির শুটিং শেষ করতে প্রায় ১০০ কোটি রুপি নেবেন অক্ষয়।

 

শুটিং বাবদ অন্যান্য খরচ মিলে অক্ষয়ের জন্যই সিনেমার খরচ হতে পারে প্রায় ১৫০ কোটি রুপি।

 

উল্লেখ্য, কয়দিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘লক্ষ্মী’। ছবিটি দর্শক-সমালোচক মহলে প্রশংসা কুড়াতে ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করছেন, অক্ষয়ের লাগাতার সাফল্যে ধ্বস নামিয়েছে এই ছবি। এর মাঝেই শোনা গেল অক্ষয়ের আকাশচুম্বী পারিশ্রমিক হাঁকানোর বিষয়টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here