Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে মালবাহী ট্রেন লাইনচ্যুত

কালিয়াকৈরে মালবাহী ট্রেন লাইনচ্যুত

0
244

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ৮ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে বুধবার (১৯ অক্টোবর) সকালে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা ট্রেনের বগি দুটি উদ্ধার করলে সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বাজ হিজলতলী এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হলে বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু পূর্ব, টাঙ্গাইল, মহেরা, মৌচাক, জয়দেবপুর ও ধীরাশ্রম রেল স্টেশনে উত্তরবঙ্গগামী অনেকগুলো ট্রেন আটকে পড়ে।বুধবার সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here